চুয়াডাঙ্গা ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন নিয়ে সরকার চাপ দিলে পদত্যাগ করব

Padma Sangbad
৭৭

রাজশাহী প্রতিনিধি।।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট করেছেন, নির্বাচন নিয়ে সরকার এখন পর্যন্ত কোনো ধরনের চাপ সৃষ্টি করলে তিনি দায়িত্বে থাকবেন না, পদত্যাগ করবেন।

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে। যারা ব্যালট বাক্স বা ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা করছেন, তাদের সেই স্বপ্ন ভঙ্গ হবে। অস্ত্রের জোরে কেউ জিততে চাইলে তাদের জন্য থাকবে দুঃসংবাদ। ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে সংশ্লিষ্ট কেন্দ্রের পুরো ভোট বাতিল করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, কোনো রাজনৈতিক দলের বক্তব্য নিয়ে তারা মন্তব্য করতে চান না। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচন কমিশন এগোচ্ছে। প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার পর থেকেই ফেব্রুয়ারির মধ্যে রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করা হয়েছে।

নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্ক প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, আনুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচন সংবিধানে নেই। সংবিধানের বাইরে আমরা যেতে পারি না। রাজনৈতিক দলগুলো এই বিষয়ে বিতর্ক করছে, তবে আমরা তাতে ঢুকতে চাই না। আইন পরিবর্তন হলে সেটি ভিন্ন বিষয়।

তিনি জানান, সেনাবাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। নির্বাচনকালীন সময়ে তাদেরও দায়িত্ব পালনে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের পদায়নের কোনো পরিকল্পনা নেই।

বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিষয়ে সিইসি বলেন, নির্বাচন কমিশনের অধীনে ৫৭০০ কর্মকর্তা রয়েছেন। তারা আগেও দায়িত্ব পালন করেছেন। তবে যারা স্বেচ্ছায় অনিয়মে জড়িয়েছিলেন, তাদের রাখা হবে না।

এসময় তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মকাÐ নেই এবং তাদের বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটি নির্বাচনে অংশ নিতে পারবে না।

পরে মতবিনিময় সভায় রাজশাহী অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের নানা দিকনির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। সভার সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

আপডেট : ১২:২৫:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫