চুয়াডাঙ্গা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা হল্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসের যাত্রাবিরতি প্রদান

Padma Sangbad
৯১

মোঃ আব্দুর রহমান অনিক ।।
চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে খুলনা- ঢাকাগামী ৭২৫ নম্বর সুন্দরবন এক্সপ্রেস আপ ট্রেনের যাত্রাবিরতি অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

রবিবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের মতামতের ভিত্তিতে রেল মন্ত্রণালয়ের জারি করা এক চিঠিতে জানানো হয়, দর্শনা হল্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন ২ (দুই) মিনিট যাত্রাবিরতি দেবে।
এ সিদ্ধান্ত কার্যকর হলে খুলনা থেকে ঢাকাগামী যাত্রীদের পাশাপাশি দর্শনা অঞ্চলের হাজারো যাত্রী যাতায়াতে সুবিধা পাবেন।

উল্লেখ্য, ২৪ আগস্ট ২০২৫ তারিখে প্রেরিত এ সংক্রান্ত পত্রে বলা হয়, দর্শনা স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
দর্শনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে।।

আপডেট : ০১:১৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫