চুয়াডাঙ্গা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় বাংলাদেশ খেলাফত মজলিসের নির্বাচনী তৎপরতা

Padma Sangbad
৬৬

চুয়াডাঙ্গার দর্শনায় সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে এক দাওয়াতি সভা ও নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে আকন্দবাড়িয়া ঈদগাহ পাড়া দারুল উলুম হাফেজিয়া মাদরাসায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খান, দর্শনা থানা শাখার সভাপতি মাওলানা মুস্তাফিজ, প্রচার সম্পাদক মাওলানা মুসা নূর, আশরাফুল আলম, মাওলানা হুজাইফা সহ প্রমুখ।

বক্তব্যে মাওলানা জুবায়ের খান বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস জনগণের পাশে থেকে কাজ করতে চায়। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য হলো সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন এবং জনগণের কল্যাণ সাধন। তার মতে, যারা সংসদ সদস্য নির্বাচিত হবেন, তাদের ধর্মীয় জ্ঞান, নৈতিকতা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থাকা অপরিহার্য। তিনি বলেন রিকশা হলো সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতীক। আমি সংসদে গিয়ে দরিদ্র ও অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, আমরা এমন একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে দুর্নীতি, মাদক এবং সন্ত্রাস থাকবে না। যদি দেশ ইসলামী আদর্শ অনুযায়ী পরিচালিত হয়, তবে জনগণ প্রকৃত শান্তি লাভ করবে। ইনশাআল্লাহ, আপনাদের সমর্থন ও দোয়ায় আমরা এই দায়িত্ব পালন করব।

স্থানীয় কয়েকজন ভোটারের সাথে মতবিনিময় করেন, তারা একটি ইতিবাচক পরিবর্তন দেখতে চান। তারা বলেন, আমরা মাওলানা মামুনুল হককে বিশ্বাস করি। তাঁর নেতৃত্বে এই দল মাঠে নামায় আমাদের আশা বেড়েছে।

সাম্প্রতিক সময়ে আল্লামা মামুনুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস সারাদেশে তাদের কার্যক্রম জোরদার করেছে। চুয়াডাঙ্গা জেলাতেও তাদের নির্বাচনী প্রচারণার গতিশীলতা চোখে পড়ছে।যিনি আসন্ন সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসন থেকে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আপডেট : ১২:০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫