চুয়াডাঙ্গা ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজারে আছে ইলিশ, নেই ক্রেতা

Padma Sangbad
১৪৭

অনলাইন ডেস্ক।।
মৌসুম শুরু হলেও যশোরের বাজারে কমছে না ইলিশের দাম। চড়া দামের কারনে তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। যে কারনে বাজারে ইলিশ থাকলেও, নেই ক্রেতা। ‘মাছে ভাতে বাঙালি’ প্রবাদটি যেন প্রায় বিলুপ্ত হতে চলেছে। দাম শুনে ইলিশ না কিনে বাড়ি ফিরে যাওয়া মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বিগত আট মাসের মধ্য এপ্রিল মাসে পহেলা বৈশাখে ইলিশ সর্বোচ্চ দামে পৌঁছে। ওই সময়ে প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হয় ৭০০থেকে তিন হাজার ৫০০টাকা কেজিতে। চড়া দামের কারনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখেও সুস্বাদু এ মাছের স্বাদ থেকে বঞ্চিত হন সাধারণ মানুষ। তবে পহেলা বৈশাখ ছাড়াও জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এ সময়ের মধ্যেও চড়া দামেই বিক্রি হয় ইলিশ মাছ। বর্তমানে মৌসুম শুরু হলেও ইলিশ বিক্রি হচ্ছে বাড়তি দামে। ৫০০ থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে ইলিশ মাছ।

বাজারে নিয়মিত ইলিশের সরবরাহ থাকলেও দাম কমছে না। সাধারণ মানুষ ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন। ৫৮দিনের নিষেধাজ্ঞা শেষে ১৩জুন থেকে বাজারে সরবরাহ বাড়লেও চড়া দামের কারনে ইলিশ সাধারণ মানুষের নাগালের বাইরেই থেকে যাচ্ছে। চলতি আগস্ট মাসেও সেই বাড়তি দাম অব্যাহত থাকায় ইলিশ থেকে বঞ্চিত হচ্ছেন নিম্নবিত্ত ও মধ্যবিত্ত উভয় শ্রেণি। মাংসের চেয়ে বেশি দামে বিক্রি হওয়ায় বর্তমানে ইলিশ মাছ শুধুমাত্র উচ্চবিত্তের মাছে পরিণত হয়েছে। বিগত আট মাসের কোন সময়েই ইলিশের দর কমতে দেখা যায়নি। সাধারণের ক্রয় ক্ষমতায় পৌঁছেনি ইলিশ মাছ। জানুয়ারি মাসে ইলিশ মাছ বিক্রি হয় ৪৫০ থেকে দুই হাজার টাকায়। ফেব্রুয়ারি মাসে তা কিছুটা বেড়ে বিক্রি হতে থাকে ৬৫০ থেকে দুই হাজার টাকা কেজিতে। মার্চ মাসেও একই দামে ইলিশ বিক্রি হয়। এপ্রিল মাসে রেকর্ড দামে বিক্রি হয় ইলিশ মাছ। ঐ সময়ে প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি হয় ৭০০ থেকে তিন হাজার ৫০০ টাকায়। মে মাসে ইলিশ মাছ বিক্রি হয় এক হাজার ৩০০টাকা থেকে তিন হাজার টাকা কেজিতে। জুন মাসে ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৮০০ থেকে তিন হাজার টাকা কেজিতে। জুলাই মাসে বিক্রি হয় ৬০০ থেকে তিন হাজার টাকা কেজিতে। চলতি মাসের শুরুতে দাম আবারও বাড়ে। ইলিশ বিক্রি হতে থাকে এক হাজার থেকে তিন হাজার টাকা কেজিতে। সে দর কিছুটা কমলেও, বর্তমানে মৌসুম শুরু হলেও বাড়তি দাম অব্যাহত রয়েছে। মাছ বিক্রেতারা জানান ৫৮দিনের নিষেধাজ্ঞা ও নিষেধাজ্ঞা পরবর্তী সময়ে একের পর এক লঘুচাপে সাগর ও নদীতে জেলেদের মাছ না ধরার কারনে সংকট না কাটার কথা। তবে এসকল কারন থাকলেও সিন্ডিকেটের কারসাজিতে মাছের সংকট যেন তৈরি না হয় সে বিষয়ে প্রশাসনের প্রতি দাবি জানান ক্রেতারা।
যা বলছেন বিক্রেতারা

বড়বাজারের মাছ বিক্রেতা এরশাদ আলী বলেন, এ বছর ঘন ঘন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে সাগরে ও নদীতে জেলেরা মাছ ধরতে যেতে পারছে না। তাই মৌসুম শুরু হলেও, বাজারে সরবরাহ সংকটের কারনে ইলিশের দাম কমছে না।

আরেক বিক্রেতা আলাউদ্দিন ব্যাপারী বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হলো, তারমধ্য আবার একের পর এক লঘুচাপ হয়ে চলেছে। জেলেরা মাছ ধরতে যেতে পারছে না, বাজারে মাছ কম আসছে তাই দামও বেশি।

মাছ বিক্রেতা আলমগীর হোসেন বলেন, আগে যেখানে দিনে ১০০ কেজি মাছ বিক্রি করেছি, সেখানে এখন দিনে ৫০ থেকে ৬০ কেজি মাছ বিক্রি করতে হচ্ছে। কোন কোন দিন তার চেয়েও কম বিক্রি হচ্ছে।
যা বলছেন ক্রেতারা

নিউমার্কেট এলাকার লাবন্য আক্তার বলেন, কারন যাই থাকুক না কেন সিন্ডিকেটের কারনে আমরা যাতে ইলিশ থেকে বঞ্চিত না হই প্রশাসনের এটা দেখতে হবে।

মোল্লাপাড়ার নাজমুল হোসেন বলেন, শুনেছি ভারত দুর্গাপূজা উপলক্ষে আমাদের সরকারের কাছে ইলিশের আবেদন করেছে। এ সুযোগে সিন্ডিকেটগুলো যাতে মজুত করে আমাদের আরও ভোগান্তিতে না ফেলে প্রশাসনের এ বিষয়ে তদারকি করা উচিত।
বেজপাড়ার লাকী নূরজাহান বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ, সুস্বাদু একটি মাছ। চড়া দামের কারনে সাধারণ মানুষ বছরের অন্য সময়ে ইলিশ কিনতে পারেন না, সিজনেও যদি কিনতে না পারেন তা অত্যন্ত দুঃখজনক।।

আপডেট : ০১:৫৯:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫