চুয়াডাঙ্গা ০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেরপুরে বিএনপি’র সম্মেলনে গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Padma Sangbad
৬৯

মেহেরপুর প্রতিনিধি।।
মেহেরপুর জেলা বিএনপি’র এক বিশেষ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন যে, দেশের বর্তমান অবস্থা থেকে গণতন্ত্র ফিরিয়ে আনা এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “আমরা কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বা রাতের আঁধারে ক্ষমতা দখলের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা চাই, দেশের মানুষ যেন তাদের অধিকার ফিরে পায়।”

শনিবার মেহেরপুর সরকারি কলেজে মাঠে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং বহুদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তনের পেছনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। তিনিই বাকশাল শাসনের অবসান ঘটিয়ে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়া সংসদীয় শাসনব্যবস্থা চালু করেন। গণতন্ত্রকে প্রতিষ্ঠা এবং সংস্কারের এই কৃতিত্ব একমাত্র জাতীয়তাবাদী দলই দাবি করতে পারে।”

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে কোটা সংস্কার আন্দোলনে শুধু রাজনৈতিক দলগুলোই নয়, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছিল। কিন্তু এক বছর না পেরোতেই ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়েছে। এই বিভাজন কেবল শেখ হাসিনা এবং তার সহযোগীদেরই লাভবান করবে।”

—

সম্মেলনটি উদ্বোধন করেন চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গত ১৬ বছর ধরে বাংলাদেশ গণতন্ত্র ও মানবাধিকার থেকে বঞ্চিত। একদলীয় শাসনব্যবস্থার কারণে দেশের মানুষ দুর্দশার শিকার। তবে দেশের সংকটের সময়ে জিয়া পরিবারের আত্মত্যাগের মাধ্যমে সবসময় মানুষের মুক্তি এসেছে। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, বেগম জিয়ার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতন হয়েছিল এবং তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার ত্যাগের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি।”

মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসানের সঞ্চালনায় এ সময় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আমিরুল ইসলাম, ফয়েজ মোহাম্মদ, কুষ্টিয়া, মাগুরা, যশোর ও চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির আহ্বায়কবৃন্দ।

সম্মেলনে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন। সবশেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।।

আপডেট : ১১:১৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫