চুয়াডাঙ্গা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা পৌর বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুস্তিমূলক সভা অনুষ্ঠিত

Padma Sangbad
৮৪

দর্শনা অফিস।।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে দর্শনা পৌর বিএনপির উদ্যোগে শুক্রবার এক পুস্তিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে দর্শনা পুরাতন বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,
দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক ও লোকমর্চা দর্শনা থানার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বুলেট, চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য নাহারুল ইসলাম ও মমিনুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক ফারুক হোসেন, জাহান, হারুন অর রশিদসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন লক্ষে আসন্ন কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী রবিবার বিকেল ৩টায় দর্শনা ডাকবাংলো থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে মুক্ত মঞ্চ প্রাঙ্গণে এক আলোচনা সভায় মিলিত হবে বলে নেতৃবৃন্দ জানান।

সভায় বক্তারা বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের আন্দোলন-সংগ্রামের নতুন প্রেরণা। এ কর্মসূচিতে দর্শনা পৌর বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে সম্পৃক্ত করা হবে।।

আপডেট : ১১:০১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫