শিরোনাম :
মাদারীপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
Padma Sangbad

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরের ডাসারে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার ম্যালকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের কারণে প্রায় আধা ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ইমরান পরিবহণের একটি বাস ম্যালকাই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইউনিক পরিবহণের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আহত যাত্রীদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




















