চুয়াডাঙ্গা ০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাদিক-ফরহাদদের দোয়া-মোনাজাত

Padma Sangbad
৭৩

অনলাইন ডেস্ক।।
রাজধানীর রায়েরবাজার কবরস্থানে একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের নবনির্বাচিত নেতারা। আজ বৃহস্পতিবার সকালে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে মোনাজাত করা হয়।

এ সময় প্যানেল নেতারা জানান, শহিদদের আদর্শ ও আকাঙ্ক্ষা ধারণ করেই তারা তাদের কার্যক্রম শুরু করছেন। তারা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২৪ জুলাইয়ের শহিদদের স্বপ্নের একটি বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে তারা কাজ করতে চান।

নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ‘ডাকসু নির্বাচনে যারা অংশ নিয়েছেন, সবার ইশতেহার মূল্যায়ন করেই আমরা শিক্ষার্থীদের মতামত নিয়ে কাজ করব।’

ডাকসুর জিএস এস এম ফারহাদ বলেন, ‘আমরা শহিদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে কাজ করতে চাই। তাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।’

এ সময় তিনি অভিযোগ করে বলেন, হিজাব ইস্যুতে ভারতীয় কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।

আপডেট : ১২:৫৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫