চুয়াডাঙ্গা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকায় নিখোঁজ বাংলাদেশির মরদেহ মিলল ফ্রিজে

Padma Sangbad
৮৫

নোয়াখালী প্রতিনিধি।।

দক্ষিণ আফ্রিকার উইটব্যাংক শহরে নির্মমভাবে খুন হয়েছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গাবুয়া গ্রামের ৩৬ বছর বয়সী প্রবাসী ব্যবসায়ী কাজী মহিউদ্দিন পলাশ। নিখোঁজ হওয়ার তিন দিন পর তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। এই শোক সংবাদ শুনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রবাসীরা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দক্ষিণ আফ্রিকা পুলিশ জানিয়েছে, পলাশকে হত্যা করেছে তার মালাউই নাগরিক এক কর্মচারী। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি পলাশকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে এবং পরে মরদেহটি ফ্রিজে লুকিয়ে রাখে। হত্যাকাণ্ডের পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

পলাশের পরিবার ও প্রিয়জনদের জন্য এটি এক বিশাল ধাক্কা। তার ছোট দুই সন্তান ও স্ত্রী এখন শোকে স্তব্ধ।

নিহত কাজী মহিউদ্দিন পলাশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের মরহুম কাজী আমিনুল উল্যাহর ছেলে। তিনি দুই সন্তানের জনক। তার ভাই, পল্লী চিকিৎসক কাজী আলমগীর ঢাকা পোস্টকে জানান, পলাশ প্রায় ১৪ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা পরিচালনা করছিলেন।

আমরা তিন দিন তাকে খুঁজে পাইনি, ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে হত্যাকাণ্ডের সত্যতা উদঘাটন করেছে। তবে হত্যাকারী এখনো পলাতক, বলেন তিনি।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের স্বপ্ন পূরণের জন্য ১৪ বছর আগে তিনি দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন। তার মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে।

আপডেট : ১২:৩৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫