চুয়াডাঙ্গা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশগামী শিহাবের স্বপ্ন থামলো মাটির ঘরে

Padma Sangbad
৭২

মোঃ আব্দুর রহমান অনিক ।।
দর্শনা থানার কুড়ুলগাছির যুবক শিহাব সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে দাফন হলো নিজ গ্রামের মাটিতে।

বিদেশে কাজ করার স্বপ্ন নিয়ে পরিবারকে নতুন ভরসা দেওয়ার কথা ছিল শিহাবের। কিন্তু নির্মম সড়ক দুর্ঘটনা ছিন্ন করল সেই স্বপ্ন। শুক্রবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গতকাল শনিবার সকাল ১০টার দিকে জানাজা শেষে দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বুইচিতলা গ্রামে তাকে দাফন করা হয়। এ সময় স্বজন, বন্ধু, সহপাঠী ও গ্রামবাসীর আহাজারিতে শোক ভারী হয়ে ওঠে চারদিক।

রাতেই লাশ বাড়িতে পৌঁছালে মা-বাবার বুকফাটা কান্নায় কানায় কানায় ভরে যায় উঠান। একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন শিহাবের বাবা জামির হোসেন ও তার পরিবার।

আগামী ১৫ অক্টোবর বিদেশ যাওয়ার ফ্লাইট ছিল শিহাবের। গ্রামবাসীরা বলছেন, শান্ত-ভদ্র ও পরিশ্রমী শিহাবের স্বপ্ন ছিল বিদেশে গিয়ে উপার্জন করে সংসারের অভাব ঘোচানো। কিন্তু ভাগ্যের নির্মমতায় সেই স্বপ্ন চিরতরে মাটিচাপা পড়লো।।

আপডেট : ১০:১৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫