চুয়াডাঙ্গা ০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম আলোর বিভ্রান্তিকর প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন

Padma Sangbad
৭৬

সাতক্ষীরা প্রতিনিধি।।
দৈনিক প্রথম আলো পত্রিকায় সাতক্ষীরার উন্নয়ন নিয়ে প্রকাশিত বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক প্রতিবেদনের প্রতিবাদে মানববন্ধন করেছে সাতক্ষীরা উন্নয়ন ফোরাম। একই সঙ্গে জেলা প্রশাসকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেছে তারা। রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। সাতক্ষীরা উন্নয়ন ফোরামের সদস্য মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সদস্যসচিব প্রভাষক ওমর ফারুক।

এ সময় বক্তারা প্রথম আলোর প্রতিবেদনকে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও জেলার উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেন।
প্রভাষক ওমর ফারুক বলেন, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পর সরকার যখন সাতক্ষীরার উন্নয়নে প্রকল্প গ্রহণ করেছে, তখনই গাত্রদাহ শুরু হয়েছে প্রথম আলোর। ভারতীয় এজেন্ডা বাস্তবায়নকারী প্রথম আলো জেনে-বুঝেই এমন বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

অ্যাডভোকেট আব্দুস সুবহান মুকুল বলেন, ‘ভুল বা বিকৃত তথ্য দিয়ে সাতক্ষীরার ন্যায্য উন্নয়ন দাবিকে ছোট করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবহেলিত এই জেলার মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র চলছে। প্রথম আলো যে এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে তা কখনোই সফল হতে দেওয়া হবে না।’

মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিবের নাম ব্যবহার করে যে অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে তা সাতক্ষীরার মানুষের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আরাফাত হোসেন বলেন, ‘ফ্যাসিস্ট বিদায়ের পরেও প্রথম আলো সাতক্ষীরার উন্নয়ন বাধাগ্রস্ত করতে যে বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করেছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই পত্রিকাটি প্রতিবারই দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রমূলক সংবাদ প্রকাশ করে আসল চরিত্র উন্মোচন করেছে।’

এ সময় বক্তারা সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, একটি বিমানবন্দর নির্মাণ, কৃষিপণ্যের জন্য হিমাগার স্থাপন, ভোমরা স্থলবন্দর আধুনিকায়ন, পর্যটন কেন্দ্র স্থাপন ও সম্প্রসারণ এবং রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাতক্ষীরার উন্নয়ন কোনো ব্যক্তিগত দাবি নয়, এটি একটি জাতীয় দাবি।

তাই বিভ্রান্তিকর সংবাদ দিয়ে উন্নয়ন ব্যাহত করার অপচেষ্টা বন্ধ করতে হবে।

আপডেট : ০৩:৫৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫