চুয়াডাঙ্গা ০৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজার মহা অষ্টমীতে দর্শনার পাঁচ মন্দির পরিদর্শন ছাত্রনেতাদের

Padma Sangbad
১৩৮

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীতে দর্শনার বিভিন্ন মন্দিরে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা পর্যায়ের নেতারা। মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা পৌর এলাকার পাঁচটি মন্দির সরেজমিনে পরিদর্শন করেন তারা।

মন্দির পরিদর্শনের সময় ছাত্রনেতারা প্রতিটি মন্দিরের সভাপতি, সম্পাদক ও পূজামণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে কথা বলেন। তারা পূজার আনন্দঘন পরিবেশে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক ঐক্যের বার্তা তুলে ধরেন।

পরিদর্শনে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান অনিক। এ সময় তার সঙ্গে ছিলেন আবিদ হাসান রিফাত, সোহান ইসলাম, রাতুল, সাইফুর রহমান অনিক, শাহরিয়ার রোহোমত আল সাহাব জোয়ার্দার, কে এ মুসাফির, আরমান, তৌহিদ, মাসুমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় প্রতিনিধিরা।

আপডেট : ০১:৩৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫