দর্শনার মন্দিরে আর্থিক সহায়তা বিতরণ, বাবু খানের জন্য দোয়া ও ভোট চাইলেন হাবিবুর রহমান বুলেট

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবুর পক্ষ থেকে দর্শনা পৌর এলাকার পাঁচটি মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ৭টার দিকে দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক মো. হাবিবুর রহমান বুলেটের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন মন্দিরে এই অনুদান পৌঁছে দেওয়া হয়। প্রতিটি মন্দিরের সভাপতি ও সম্পাদকের হাতে ১৫ হাজার টাকার খাম তুলে দেন নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত সুধীজন ও সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে হাবিবুর রহমান বুলেট বলেন,
বাবু খান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এই জেলার গর্ব। মানুষের দুঃখ-সুখে তার নিরলস অবদান আজ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে—এলাকার উন্নয়ন মানেই বাবু খান। তিনি সবার নেতা, তিনি সবার আশ্রয়স্থল। আগামী জাতীয় নির্বাচনে আমরা তার হাতকে শক্তিশালী করতে চাই। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিন, বাবু খানকে জয়যুক্ত করুন। তিনিই পারবেন চুয়াডাঙ্গা ও দর্শনাকে নতুন উন্নয়নের পথে এগিয়ে নিতে।
আর্থিক সহায়তা প্রদানকালে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সনাতন ধর্মাবলম্বী, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে এ উদ্যোগকে সাধুবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য শরিফ উদ্দিন, লুৎফর রহমান, মমিনুল ইসলাম, শফিকুল আজম তোতা, যুবদল আহ্বায়ক ফারুক হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মজনু শাহ, কৃষকদল আহ্বায়ক ফারুক হোসেন, যুবদল নেতা ওয়াসিম হোসেন, বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা নাসির উদ্দিন হাসুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।।




















