চুয়াডাঙ্গা ০২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয়ঘড়িয়ায় ছাগলের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Padma Sangbad
১৪৪

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা পারকৃষ্ণপুর–মদনা ইউনিয়নের ছয়ঘড়িয়ায় ছাগলের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জীবন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জীবন মদনা পশ্চিমপাড়ার সেলিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জীবন মদনা বাজারের হাজী স্টোরের জন্য মালামাল কিনতে মোটরসাইকেলে করে দর্শনা যাচ্ছিলেন। পথে ছয়ঘড়িয়া এলাকার শাকিলের মাল্টা বাগানের সামনে হঠাৎ একটি ছাগল রাস্তা পার হলে তার মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আফরিনা ইয়াসমিন জানান, জীবন আহমেদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষায় মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়া যায়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসা শুরু করার আগেই তিনি মারা যান।

নিহত জীবন দর্শনা সরকারি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি মুদি দোকানের মালামাল কিনতে দর্শনা যাচ্ছিলেন বলে জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই।

দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ শহীদ তিতুমীর জানিয়েছেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ১২:০৬:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫