চুয়াডাঙ্গা ০৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইয়ের কবলে পুলিশের টিম, খোয়ালেন ওয়াকিটকি, মোবাইল ও নগদ টাকা

Padma Sangbad
৩২

দৈনিক পদ্মা সংবাদ,visit for latest bangla news 24/7 www.padmasangbad.com

বগুড়া পুলিশের একটি প্রতিনিধি দল রাজধানী থেকে কাজ শেষ করে ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের সিরাজগঞ্জে ছিনতাইকারীর কবলে পড়েছে। এ ঘটনায় পুলিশের দুটি মোবাইল ফোন ও কিছু টাকা খোয়া যায়।

বুধবার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোছাদ্দেক হোসেন জানান, পুলিশের গাড়িতে ছিনতাই বা ডাকাতির কোনো ঘটনা আমার জানা নেই।

তবে সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বিপিএম (বার) পিপিএম (বার) বলেন, বগুড়া পুলিশের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে ফেরার পথে কড্ডার‌ মোড় এলাকায় পৌঁছালে রাত আড়াইটার দিকে তিন থেকে চারজন ছিনতাইকারী গাড়ি থামিয়ে পুলিশের দুটি মোবাইল ফোন ও কিছু টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আপডেট : ০৮:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২