চুয়াডাঙ্গা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষন চেষ্টার অভিযোগ

Padma Sangbad
১১

ঝিনাইদহ প্রতিনিধি ॥
জেলার হরিণাকুন্ডু উপজেলার গোপিনাথপুর গ্রামে ৭০ বছরের এক প্রতিবন্ধি বৃদ্ধাকে ধর্ষনের চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ তদন্তে শুক্রবার সকালে ভবানীপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাহেরহুদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বর সাব্বির আহম্মেদ খবরের সত্যতা স্বীকার করে জানান, গত রোববার দিনের বেলায় ওই বৃদ্ধা মানিক জোয়ারদারের বাড়ি থেকে বাঁশ বাগানের মধ্য দিয়ে যাচ্ছিল। এ সময় মতিয়ার রহমান ওরফে মতি ফকির (৬০) নামে এক ব্যক্তি তাকে ধর্ষনের চেষ্টা চালায়। মতি ফকির গোপিনাথপুর গ্রামের মৃত সোনা জোয়ারদারের ছেলে। গ্রামবাসি জানায়, গত রোববার বৃদ্ধাকে ধর্ষনের চেষ্টা করা হলে তিনি গ্রামের মন্ডল মাতুব্বরদের দারস্থ হন। কিন্তু কেও তাকে ভাল পরামর্শ দেন নি। ভবানীপুর পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বৃদ্ধা ধর্ষন হয়নি, তবে চেষ্টা করা হয়েছে। ঘটনার দিন বৃদ্ধার সাথে মতি ফকিরের ধস্তাধস্তিও হয়েছে বলেও তিনি জানান। তিনি বলেন, আমি ভিকটিমকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি।

আপডেট : ০২:৪৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০