চুয়াডাঙ্গা ০৮:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে পঞ্চগড় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এম.এ মজিদ’কে সংবর্ধনা

Padma Sangbad
৪৯

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড় জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক এম.এ মজিদ কে সংবর্ধনা দিয়েছেন আটোয়ারী উপজেলা বিএনপি পরিবার। আটোয়ারী উপজেলা বিএনপি’র বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা বিএনপি’র সভাপতি এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ) এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনিযুক্ত পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক এম.এ মজিদ কে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন আটোয়ারী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ,খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মনোজ রায় হিরু’র নেতৃত্বে স্থানীয় সনাতনী নেতৃবৃন্দের সমন্বয়ে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করা হয়। পরে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আজহারুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও পঞ্চগড় জজ কোর্টের সিনিয়র আইনজীবি, পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, সাবেক পিপি অ্যাডভোকেট আদম সুফি, উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব আলহাজ্ব মোঃ কুদরত-ই-খুদা, সাবেক সদস্য ও আলোয়াখোয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ, বিএনপি’র অন্যতম সদস্য আব্দুল্যাহেল বাকী, তোড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ার হোসেন,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউজ্জামান মানিক, উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ মকসেদ আলী, উপজেলা মহিলাদলের আহবায়ক মর্জিনা বেগম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব বজলার রহমান সুমন প্রমুখ। বক্তারা অবহেলিত ও পিছিয়ে পড়া আটোয়ারী উপজেলাকে এগিয়ে নিতে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের নেকদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে এম.এ মজিদ বলেন, জেলা পরিষদকে দুনর্ীতিমুক্ত, জনবান্ধব, কল্যাণকর প্রতিষ্ঠানে পরিণত করতে তারেক রহমানের নেতৃত্বাধিন বিএনপি সরকার বদ্ধপরিকর। কোনো দুনর্ীতিবাজদের ঠাঁই পঞ্চগড় জেলা পরিষদে হবে না। জেলা পরিষদ হবে জনকল্যাণমূখী প্রতিষ্ঠান। তৃণমূল জনগোষ্ঠীর দ্বোরগোড়ায় জেলা পরিষদের প্রাপ্য আর্থিক, সামাজিক ও রাষ্ট্রীয় সেবা পৌঁছে দেয়াই হবে আমার মুল কাজ। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে পঞ্চগড় জেলা পরিষদ হবে একটি নিঃস্বার্থ সেবামূলক প্রতিষ্ঠান। তিনি জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পালনকালে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আপডেট : ০৪:৪০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬