চুয়াডাঙ্গা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আফিয়ার পিতৃত্ব শনাক্তে ডিএনএ পরীক্ষা এগিয়ে নিচ্ছে পুলিশ

Padma Sangbad
১৪৭

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।

যশোরের ছোট্ট শিশু আফিয়ার পিতৃত্ব নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিয়েছে পুলিশ। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসিকে ডিএনএ পরীক্ষার পূর্ণাঙ্গ ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান।

এরই অংশ হিসেবে ওসি আবুল হাসনাত ইতোমধ্যে আফিয়ার পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে যান। রোববার আফিয়া ও তার মা মনিরা বেগম থানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। আদালতের অনুমতি মিললেই শিশুটির ডিএনএ নমুনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, তদন্তে যদি প্রমাণিত হয় যে আফিয়া সত্যিই মোজাফফরের সন্তান, তাহলে মিথ্যা অপবাদ, সন্তানের প্রতি দায়িত্বহীনতা ও স্ত্রীকে পরিত্যাগের ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট করেছে পুলিশ।

থানায় অবস্থানকালে মা মনিরা বেগম আবেগভারাক্রান্ত কণ্ঠে বলেন,তিন বছরের মেয়েটার বাবা বেঁচে থেকেও আজ নেই। আফিয়ার গায়ের রং ফর্সা হওয়ায় বিনা কারণে সন্দেহ করে আমাদের ছেড়ে চলে গেছে মোজাফফর। বহুদিন চেষ্টা করেছি বিষয়টি বুঝিয়ে বলতে, কিন্তু সে উল্টো ভয়ভীতি দেখাতো। তখন পাশে কেউ ছিল না বলে আইনি ব্যবস্থা নিতে পারিনি। এখন অনেকেই পাশে দাঁড়িয়েছেন—ন্যায়বিচার পাওয়ার আশা করছি।

তিনি আরও বলেন,শুক্রবার পুলিশ আমাদের বাড়িতে এসে খোঁজখবর নিয়েছে। ওসি স্যার ডেকে পাঠায়, তাই এসেছি। তিন বছর ধরে মিথ্যা বদনামের বোঝা বয়ে বেড়িয়েছি। সত্য প্রকাশের পাশাপাশি অপরাধীর বিচার চাই।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন,
পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী আমরা ডিএনএ পরীক্ষার সব ব্যবস্থাই নিচ্ছি। পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে—তারা সহযোগিতা করতে রাজি। আদালতের আদেশ পেলে লিগ্যাল এইডের মাধ্যমে প্রয়োজনীয় প্রক্রিয়া আমরা সম্পন্ন করব।

আপডেট : ০১:০০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫