চুয়াডাঙ্গা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমঝুপিতে সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

Padma Sangbad
৬৭

মেহেরপুরের আমঝুপিতে সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষার মানোন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন) সকাল ১০টায় আমঝুপি ইউনিয়ন পরিষদের হলরুমে সামাজিক নিরীক্ষা বিষয়ক কমিটির সঙ্গে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের এই মতবিনিময় সভার আয়োজন করে মানব উন্নয়ন কেন্দ্র (মউক)। এতে সহযোগিতা করে গণসাক্ষরতা অভিযান।

সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোছাঃ নাসিমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর প্রোগ্রাম ম্যানেজার মোছাঃ কাজল রেখা। তিনি বিগত এক বছরের সার্বিক কার্যক্রম, অগ্রগতি, অর্জন এবং চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠগ্রহণে আগ্রহ সৃষ্টি, ঝরে পড়া রোধ, শিক্ষক-অভিভাবক সমন্বয় এবং বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নের দিকগুলো গুরুত্ব দিয়ে উপস্থাপন করেন।

ওয়াচ গ্রুপের সদস্য ও সমাজসেবক আব্দুর রকিব, মো. আক্তার হোসেন এবং প্রধান শিক্ষক মো. কিতাব আলী আলোচনা পর্বে অংশ নিয়ে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, টয়লেট ও সুপেয় পানির ব্যবস্থা, পাঠদানের আধুনিকায়ন এবং অভিভাবক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোছাঃ নাসিমা খাতুন বলেন, “শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতা উন্নয়নে সবার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে সামাজিক নিরীক্ষা কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখে।”

সভা শেষে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে আগামী দিনের করণীয় নির্ধারণে কিছু গুরুত্বপূর্ণ সুপারিশমালা তৈরি করা হয়।

আপডেট : ১২:৩৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫