চুয়াডাঙ্গা ০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলমানদের নরেন্দ্র মোদির শুভেচ্ছা

Padma Sangbad
১৩৬

অনলাইন ডেস্ক।।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। আজ মহানবী মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। করোনা মহামারির কারণে এবার মুসলিমবিশ্বে স্বাস্থ্যবিধি মেনেই দিনটি উদযাপিত হচ্ছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিনটি সবার মাঝে আরো সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) এক টুইটে এই আশাবাদ ব্যক্ত করেন নরেন্দ্র মোদি। মোদি লিখেছেন, মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, দিনটি সর্বত্র আরো সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ বয়ে আনবে। সবাই সুস্থ ও সুখী হোক।
মোদি ছাড়াও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন তেলেঙ্গনা রাজ্যের মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

আপডেট : ০৭:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০