চুয়াডাঙ্গা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

Padma Sangbad
১২১

ঝিনাইদহ, কোটচাঁদপুর: “পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে কোটচাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১৭ আগস্ট পর্যন্ত মেলা চলবে। উদ্বোধনের পর শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম। এ সময় ঝিনাইদহ জেলা সহকারী বন সংরক্ষক খোন্দঃ গিয়াস উদ্দিন, কোটচাঁদপুর সামাজিক বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার জাহিদ ইসলাম সহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সরকারি-বেসরকারি ১৭টি নার্সারি স্টল রয়েছে। এসব স্টলে বিভিন্ন নার্সারি উদ্যোক্তারা বাহারি ফলদ, বনজ, ঔষধি গাছের চারা এবং ছাদবাগানের উপযোগী গাছ প্রদর্শন ও সুলভ মূল্যে বিক্রি করছেন। মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আপডেট : ১২:৩৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫