চুয়াডাঙ্গা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুর সড়কে ইজিবাইকের ধাক্কায় শিশুর মর্মান্তিক মৃত্যু

Padma Sangbad
১০২

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধি।।
ঝিনাইদহের সদর উপজেলায় ইজিবাইকের ধাক্কায় বন্ধন দাশ নামে ৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধায় সদর উপজেলার সুতিগ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত বন্ধন ওই গ্রামের রবিন দাশের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে শিশু বন্ধন বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুত গতির একটি ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এঘটনায় ইজিবাইকটি আটক করা হয়েছে।।

আপডেট : ০৭:২২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১