চুয়াডাঙ্গা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Padma Sangbad
১৫২

মেহেরপুর সংবাদদাতা।।

মেহেরপুরের গাংনীতে পুকুরের পানিতে ডুবে আইমান আলী (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু আইমান উপজেলার ধানখােলা ইউনিয়নের কসবা গ্রামের বশির মীরের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার সকালের দিকে আইমান খেলা করতে বাড়ি থেকে বের হয।পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে। পরে প্রতিবেশীরা তাকে একটি পুকুরের পানিতে ভাসতে দেখে। এসময় আহত আইমানকে উদ্ধার করে দ্রুত গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাসমেরী খাইরুন নাহার বলেন, উপজেলার কসবা গ্রামের তিন বছরের শিশু আইমানকে হাসপাতালে আনা হয়েছিল।এ সময় আমরা তাকে মৃত অবস্থায় পাই। আইমানকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

ধানখোলা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল ইসলাম বলেন, শিশু আইমানকে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: বানী ইসরাইল জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপডেট : ১২:৩৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫