শিরোনাম :
গাজীপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে চলাচল বন্ধ
Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে।আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে এ দুর্ঘটনা ঘটে। এ কারণে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে ঢাকার।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর জংশনে প্রবেশ করার সময় পয়েন্টের ভুলের কারণে এটির ইঞ্জিন আর কোচ লাইনচ্যুত হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান বলেন, ইঞ্জিনসহ দুই-তিনটা কোচ লাইনচ্যুত হয়েছে। বর্তমানে এ জংশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া শিববাড়ি-রাজবাড়ি সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।




















