চুয়াডাঙ্গা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোলা পানিতে মাছ শিকার করা গোষ্ঠী সম্পর্কে সতর্ক থাকুন: ওবায়দুল কাদের

Padma Sangbad
১২৬

অনলাইন ডেস্ক।।
ধর্ষণ বিরোধী আন্দোলনে ভর করে কোন স্বার্থান্বেষী গোষ্ঠী যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি আজ গাজীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বর্ধিত সভায় যুক্ত হন।শেখ হাসিনা সরকার শুধু ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতাই নয়, যে কোন অন্যায় অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থানে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে, আনা হয়েছে বিচারের আওতায়। তিনি বলেন: ক্যাসিনো বিরোধি অভিযান থেকে শুরু করে স্বাস্থ্যখাতের অনিয়ম রুখতে যে শুদ্ধি অভিযান সরকার পরিচালনা করছে তা কারো দাবির প্রেক্ষিতে নয়, স্বপ্রণোদিত হয়েই করছে।ওবায়দুল কাদের বলেন: বিএনপি আন্দোলনকে ভিন্ন খাতে নিতে সরকারের পতন চান। শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করার অপচেষ্টা করছে বিএনপি, সরকার এবিষয়ে সজাগ রয়েছে।যারা ষড়যন্ত্রকারী, গুজব রটনাকারী তাদের চিহ্নিত করারও কাজ চলছে বলেও জানান ওবায়দুল কাদের।তিনি বলেন: আন্দোলনের নামে কেন ধরনের অস্থিরতা ও ষড়যন্ত্র সৃষ্টির অপপ্রয়াস জনস্বার্থে সরকার কঠোর হস্তে দমন করবে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: দলের কোন পর্যায়ের সন্ত্রাসী, ধর্ষক ও মাদকসেবীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, কমিটি গঠনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।।

আপডেট : ১২:২৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০