চুয়াডাঙ্গা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা কঠিন

Padma Sangbad
১১

অনলাইন ডেস্ক।।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন শেষ করা কঠিন বলে মনে করছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি বলেন, বর্তমানে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার পর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনগুলো নিয়ে চিন্তাভাবনা করা হবে।

রোববার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, এখন যেহেতু আমরা ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত। এ নির্বাচন শেষ হওয়ার পর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি চিন্তাভাবনা করা হবে। আপাতত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি নেই।’

চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, মনে হয় না যে সব করতে পারব। এটি আমার ব্যক্তিগত মতামত।

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার বলেন, আবহাওয়া ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে কমিশনকে কাজ করতে হচ্ছে। বিভিন্ন কারণে নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে।

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে কি না, এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংলাপের বিষয়ে চিন্তাভাবনা করা হবে। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত কিছু জানাননি তিনি।।

নির্বাচনের তফসিল ঘোষণার সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তফসিল দেওয়ার আগে এ বিষয়ে কাজ করা হবে। নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা করেনি। ফলে এ বিষয়ে বিস্তারিত বলার সময় আসেনি বলেও জানান তিনি।

নির্বাচনের আইন পরিবর্তন না করেও সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে কি না, জানতে চান সাংবাদিকেরা। জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, আছে, সেটাও আছে। আইন পরিবর্তন না করলেও আছে।

নির্বাচনের প্রথম ধাপে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কমিশনের অবস্থান জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, প্রথম ধাপে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ধাপে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

ইউপি নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ও নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে সাংবাদিকেরা একাধিক প্রশ্ন করেন। তারা উল্লেখ করেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও গণমাধ্যমের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের আওতাধীন সব নির্বাচন আয়োজনের জন্য কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ পরিপ্রেক্ষিতে নির্বাচন আয়োজন নিয়ে কমিশনের পরিকল্পনা জানতে চান তারা।

আপডেট : ১২:৩০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬