চুয়াডাঙ্গা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Padma Sangbad
৫৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি (১২-০৯-২০)
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ১০টায় উপজেলার বাদেমাজু গ্রামের কালিতলার মাঠ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, শনিবার সকালে কালিতলা মাঠে কাজ করার জন্য যাচ্ছিল বাদেমাজু গ্রামের কৃষকরা। এ সময় মাঠের পাশে একটি বট গাছে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান জানান, নিহতের মাথায় ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

আপডেট : ০৭:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০