চুয়াডাঙ্গা ১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গার দর্শনায় শহীদ মাসুদ রানার পরিবার পেল জামায়াতের সহায়তা: শহীদের স্ত্রীকে ২ লাখ ২০ হাজার টাকা প্রদান

Padma Sangbad
১৭৬

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক ॥
জুলাই আন্দোলনের শহীদ মাসুদ রানার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা-২ আসনের এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে দর্শনা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজমপুর মহল্লায় শহীদের শ্বশুরবাড়িতে গিয়ে তাঁর স্ত্রী ও শিশু কন্যা আরবীর হাতে কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে ২ লাখ ২০ হাজার টাকার এই সহায়তা প্রদান করা হয়।

সহায়তা প্রদানের সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, দর্শনা থানা আমীর রেজাউল করিম,দর্শনা থানা সেক্রেটারি জাহিদুল ইসলাম, দর্শনা পৌর আমির সাহিকুল আলম অপু, দর্শনা পৌর সেক্রেটারি শাহরিয়ার দবির, দর্শনা পেশাজীবী ইউনিটের সভাপতি মনিরুজ্জামান মুকুল সহ অন্যান্য স্থানীয় নেতারা।

সাক্ষাৎকালে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর মোঃ রুহুল আমিন বলেন, জুলাইয়ের ঘটনাকে আমরা মনে প্রাণে ধারণ করি। এর স্মৃতি সংরক্ষণে কঠোর পরিশ্রমের মাধ্যমে কাজ করে যাচ্ছি, যাতে এই গুরুত্বপূর্ণ স্মৃতি হারিয়ে না যায়। ঘটনার পর আমরা আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের দেওয়া নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের প্রত্যেক শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, চুয়াডাঙ্গা জেলায় দুজন শহীদকে নিয়ে প্রাথমিকভাবে ভুল তথ্য ছিল যে তারা তৎকালীন সরকারের পক্ষে ছিলেন। পরে শহীদের মেয়ের সাথে কথা বলে জানা যায় যে তারা আসলে জুলাইয়ের পক্ষের শক্তি ছিলেন। এই তথ্য জানার পর তাৎক্ষণিকভাবে তাদের পরিবারকে প্রাপ্য আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

গোটা জুলাইয়ের ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়েছে। রিকশাচালক, পুলিশ এবং ডাক্তারসহ যারা বিভিন্নভাবে অবদান রেখেছেন, তাদের প্রত্যেকের ভূমিকার কথা স্মরণ করা হয়েছে। বক্তা জুলাই মাসের ঘটনাগুলোর স্মৃতিকে সযত্নে সংরক্ষণ করার এবং তা ভুলে না যাওয়ার গুরুত্ব তুলে ধরেছেন।
এ সময় শহীদ মাসুদ রানার শশুর দর্শনা আজমপুরের অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী বাবুল মিয়া, নেতৃবৃন্দ্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শহীদ মাসুদ রানার মাগফিরাত কামনা, তার একমাত্র কন্যা ও বিধবা স্ত্রীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আজিজুর রহমান।

উল্লেখ্য,২০২৪ এর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার আগের দিন ৪ আগস্ট সরকার পতনের একদফা আন্দোলনে উত্তাল ঢাকার মিরপুর-১০ নম্বর গোল চত্বরের কাছে মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মাসুদ রানা মুকুল (৩৫)। মাসুদ রানা মুকুল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের স্কুল পাড়ার আব্দুর রায়হান ও জাহানারা খাতুনের ছোট ছেলে। আব্দুর রায়হান ও জাহানারা দম্পতির ৩ ছেলে ও ২ মেয়ে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মাসুদ রানা মুকুল ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানের লিফট ইঞ্জিনিয়ার হিসেবে চাকুরী সুত্রে মিরপুর-১ নম্বর এলাকায় সনি সিনেমা হলের পেছনের দিকে একটি ভাড়া বাসায় থাকতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নিরলসভাবে সহযোগীতা করেছেন শহীদ মাসুদ রানা মুকুল।

আপডেট : ১০:৪৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫