চুয়াডাঙ্গা ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় কবি নজরুলের প্রয়াণ দিবস উপলক্ষে স্মরণসভা কবিতা আবৃত্তি অনুষ্ঠিত

Padma Sangbad
১৫৬

মোঃ পলাশ উদ্দীন (০২.০৯.২০):জাতীয় কবি নজরুলের ৪৪তম প্রয়াণ দিবস উপলক্ষে ভার্চুয়াল স্মরণসভা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে। ‘কথা ও কবিতায় নজরুল’ শীর্ষক স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।
মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা ২ আসনের এমপি আলি আজগর, খুলনা বিভাগীয় কমিশনার মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, কবি নজরুল ইন্সটিটিউটের নির্বাহি পরিচালক মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। স্মরণসভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বক্তারা চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় কবির স্মৃতি বিজড়িত অবস্থান ও জীবন দর্শনের উপর নানা কথা আলোকপাত করেন।
স্মরণসভা শেষ কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। কবিতা আবৃত্তি করেন জেলার কবিরা।

আপডেট : ০৪:৫১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০