চুয়াডাঙ্গা ০৪:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় চিকিৎসাধীন অবস্থায় সাজাপ্রাপ্ত কয়েদি ও বিএনপি নেতার মৃত্যু

Padma Sangbad
২৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলা কারাগারের সাজাপ্রাপ্ত কয়েদি ও স্থানীয় বিএনপি নেতা আনোয়ার হোসেন ইংরেজ (৬০) সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শাখাওয়াত হোসেন। এর আগে বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত আনোয়ার হোসেন ইংরেজ চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে এবং শংকরচন্দ্র ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। কয়েদি নম্বর ৪০৭০/এ হিসেবে তিনি কারাগারে বন্দি ছিলেন।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, উচ্চ রক্তচাপ ও জটিল হৃদরোগে আক্রান্ত আনোয়ার হোসেন গত ১৭ অক্টোবর থেকে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার রাতে হঠাৎ তীব্র বুকে ব্যথা ও শারীরিক অস্বস্তি অনুভব করলে রাত ১১টা ২৮ মিনিটে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের প্রিজন সেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তিনি মারা যান। ডেথ সার্টিফাইড অনুযায়ী তাঁর মৃত্যুর কারণ হিসেবে অ্যাকিউট করোনারি সিনড্রোম, ডায়াবেটিস, ব্রঙ্কিয়াল অ্যাজমা ও উচ্চ রক্তচাপের উল্লেখ করা হয়েছে।
কারা সূত্রে জানা গেছে, পেনাল কোডের ৩২৪ ধারার একটি মামলায় বিজ্ঞ আদালত তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। ওই সাজ পরোয়ানামূলে গত ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তিনি চুয়াডাঙ্গা জেলা কারাগারে প্রেরিত হন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওয়াহেদ মাহমুদ রবীন ও চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আইনি প্রক্রিয়া অনুযায়ী মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পরবর্তীতে জেলা কারাগার কর্তৃপক্ষের উপস্থিতিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

আপডেট : ১১:৫৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬