চুয়াডাঙ্গা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: সুশাসন ও নিরাপত্তা জোরদারে বহুমাত্রিক আলোচনা

Padma Sangbad
৬৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ রবিবার (১৩ জুলাই ২০২৫) সকাল ১০টায় অনুষ্ঠিত হলো জেলা আইন-শৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা। একই সঙ্গে আদালত সহায়তা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ; মানব পাচার রোধ; চোরাচালান নিরোধ; সড়ক দুর্ঘটনায় হতাহতদের সঠিক ও সমন্বিত পরিসংখ্যান প্রণয়ন এবং অনিস্পন্ন মামলাগুলোর অগ্রগতি নিয়ে একাধিক মনিটরিং সেলের আলোচনাও সভার এজেন্ডায় অন্তর্ভুক্ত ছিল।

সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা।

উক্ত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় চোরাচালান প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ, সড়ক নিরাপত্তা জোরদার, মানব পাচার প্রতিরোধ এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিহত করতে প্রশাসনের নানা উদ্যোগ এবং করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়।

জেলা প্রশাসক সভায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জেলাকে নিরাপদ, সুশৃঙ্খল ও বাসযোগ্য রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনগণের সম্মিলিত প্রয়াস একান্ত প্রয়োজন।”

সভা শেষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশ ও সিদ্ধান্ত গৃহীত হয়, যা আগামী দিনে জেলার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।

আপডেট : ০১:৩৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫