চুয়াডাঙ্গা ০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্রের পুকুরে ডুব: ১৫ মিনিট পর মিললো নিথর দেহ

Padma Sangbad
১৫৩

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে মাদ্রাসার এক ছাত্র ডুব দিয়ে দম পরীক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন।

চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ জামিয়া কারিমিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র হাম্মাদ হুসাইন সামাউল (১৯) পুকুরে ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে মাদ্রাসা প্রাঙ্গণের পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সামাউল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভাতুড়িয়া কাপাসাটিয়া ইউনিয়নের রায়পাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে। তিনি মাদ্রাসার ইবতেদায়ি শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, বিকেল সাড়ে চারটার দিকে গোসল করতে গিয়ে সামাউল তার এক বন্ধুকে বলেন— “আমি ডুব দিয়ে কতক্ষণ থাকতে পারি দেখো।” এরপর পানিতে ডুব দেন। পাঁচ মিনিট পার হলেও তিনি আর ওপরে ওঠেননি। তার বন্ধু হুজাইফা ঘটনাটি সহপাঠীদের জানালে শিক্ষক ও শিক্ষার্থীরা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় ১৫ মিনিট পর তাকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়।

অবস্থার অবনতি দেখে প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়, পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদ্রাসার পরিচালক মুফতি আবুবকর সিদ্দীক বলেন, “এক মাস বাড়িতে ছুটি কাটিয়ে রোববার মাদ্রাসায় ফেরে সামাউল। বিকেলে শ্রেণিকক্ষে পাঠ শেষে সে গোসলের জন্য পুকুরে নামে। সহপাঠীর সামনেই পানিতে ডুব দেয়, কিন্তু আর ওপরে ওঠেনি।”

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, “এটি অপমৃত্যুর ঘটনা। সঠিক কারণ জানতে লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।”

আপডেট : ১০:৪৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫