চুয়াডাঙ্গা ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছয় মাইল এলাকায় পাখিভ্যানে বোরকা জড়িয়ে মালেকা নামের এক নারীর মৃত্যু

Padma Sangbad
৬৭

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।
চুয়াডাঙ্গার ছয় মাইল এলাকায় পাখিভ্যানে বোরকা জড়িয়ে মালেকা খাতুন (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ছয় মাইল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মালেকা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকচন্দ্র ইউনিয়নের আনসার ক্যাম্পপাড়া গ্রামের শফিকুর রহমানের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মালেকা খাতুন একটি পাখিভ্যানে চড়ে যাচ্ছিলেন। হঠাৎ চলন্ত অবস্থায় তার পরিহিত বোরকার অংশ ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জেসমিন আক্তার জানান, মালেকার শারীরিক অবস্থা ছিল সংকটাপন্ন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরিবারের সদস্যরা মালেকাকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্য রওনা দেন। তবে পথিমধ্যে তার মৃত্যু হয়।

আপডেট : ০১:২৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫