জনপ্রিয় অনলাইন গণমাধ্যম দৈনিক পদ্মা সংবাদ-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।
পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দৈনিক পদ্মা সংবাদ পরিবারের পক্ষ থেকে আজ এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গাছ লাগান, পরিবেশ বাঁচান প্রতিপাদ্যকে সামনে রেখে এই আয়োজন করা হয়।
পরিবেশ রক্ষায় গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বুধবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের অন্তর্গত ৬১ নং বারাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শিক্ষা ও সচেতনতার গুরুত্ব তুলে ধরতে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘দৈনিক পদ্মা সংবাদ’।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান।
দৈনিক পদ্মা সংবাদ-এর সম্পাদক মোঃ আব্দুর রহমান অনিক-এর পক্ষ থেকে সকলে মিলে দুটি ফলদ বৃক্ষ রোপণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, বিএনপি নেতা সরওয়ার হোসেন, প্রাক্তন শিক্ষক ও সমাজসেবক আলতাফ হোসেন,
দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক পলাশ উদ্দীন,দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার দর্শনা ব্যুরো প্রধান হারুন অর রশিদ রাজু,দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডল,বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ বেগম,সহকারী শিক্ষক হাসান আলী, বিনা খাতুন, রোকসানা পারভিন, মোঃ মোস্তফা কামাল এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন,
পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি গণমাধ্যম যদি এমন উদ্যোগ নেয়, তাহলে তা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
দৈনিক পদ্মা সংবাদ-এর সম্পাদক মোঃ আব্দুর রহমান অনিক বলেন,আমরা শুধু সংবাদ প্রকাশ করি না, বরং সমাজের জন্যও কিছু করতে চাই। পরিবেশ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, আর একটি গাছ মানে একটি জীবন। আজকের এই ছোট্ট গাছগুলো একদিন ছায়া দেবে, ফল দেবে, জীবন দেবে।
তিনি আরও বলেন,জনপ্রিয় অনলাইন পোর্টাল দৈনিক পদ্মা সংবাদ শুধু খবর নয়, কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছাতে চায়। এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমরা একটি সবুজ, সুন্দর ভবিষ্যতের বীজ বপন করেছি।
সবশেষে তিনি সবাইকে আহ্বান জানান
সবার প্রতি অনুরোধ, অন্তত একটি গাছ লাগান, ভালোবাসুন প্রকৃতিকে। তবেই আমাদের আগামী প্রজন্ম পাবে একটি বাসযোগ্য বাংলাদেশ।।




















