চুয়াডাঙ্গা ০২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জনস্বার্থে ইউপি সদস্যের বিরুদ্ধে সাংবাদিকের অভিযোগ

Padma Sangbad
৬৮

জামালপুর প্রতিনিধি : জামালপুরে ৪ নং তুলশির চর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাজী আতিকুল ইসলামের বিরুদ্ধে জনস্বার্থে লিখিত অভিযোগ দায়ের করেছেন দৈনিক জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জামালপুর প্রতিনিধি এবং দৈনিক আলোচিত জামালপুর পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাংবাদিক মাসুদুর রহমান। রবিবার (২২ জুন) দুপুর ২ টায় উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি বরাবর অভিযোগ করা হয়। পাশাপাশি স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী, জামালপুর স্থানীয় সরকারের উপ পরিচালক, জামালপুর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,জামালপুর প্রেস ক্লাব, জামালপুর জেলা প্রেস ক্লাব, প্রেস ক্লাব জামালপুর, জামালপুর মডেল প্রেস ক্লাব সহ জামালপুর জেলার সকল সামাজিক ও মানবাধিকার সংগঠনকে অনুলিপি প্রদান করা হয়।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ৪ নং তুলশির চর ইউনিয়নের টিকরাকান্দি এলাকার মৃত আলহাজ্ব আবুল কাশেম এর ছেলে হাজী আতিকুল ইসলাম গত পবিত্র ঈদ উল ফিতরের ভিজিএফ এর চাল বিতরণে সময় পরিষদের সচিবের কক্ষের সামনে অবস্থান নেন। তারপর থেকেই কার্যালয়ের সচিব মো: সেলিম আহমেদকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। গালাগালি করার সময় ইউপি সদস্য নজরুল ইসলাম সহ কয়েকজন ইউপি সদস্য আতিকুল ইসলামকে আরো উৎসাহ প্রদান করলে ইউপি সদস্য হাজী আতিকুল ইসলাম পরিষদের সচিব সাহেবের কক্ষের দরজায় লাথি দিয়ে আবারো গালাগালি করতে থাকে। এমন ঘটনায় সম্প্রতি ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিয়ে উপজেলা জুড়ে ব্যাপক তোলপাড় ও নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে । শৃঙ্খলা বিরোধী, বিধি বহির্ভূত ও সরকারী কাজে বাধা দেওয়া শাস্তি যোগ্য অপরাধ হাজী আতিকুল ইসলাম করেছেন বলে অভিযোগে উল্লেখ্য করা হয়। অভিযোগে আরো উল্লেখ্য করা হয়, হাজী আতিকুল ইসলাম ১ বার সিলেকশনে ও ৩ বার ভোটে নির্বাচিত হয়। তিনি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি ছিলেন। এ ছাড়াও সে সময় তার ছোট ভাই আলহাজ সাইফুল দীর্ঘদিন ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দায়িত্বে থাকার কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব খাটিয়ে ২০২১ সালে স্থানীয় সরকার নির্বাচনে ৪র্থ বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয় । তার ছোট ভাই আলহাজ সাইফুল ইসলাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হওয়ার কারণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ২০২৪ সালের ১ জানুয়ারী ইউনিয়ন নির্বাচন প্রচারণা জন সভায় টিকরাকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামীলীগ নেতাদের উপস্থিতিতে ২১ জন নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করেন । এ ছাড়াও তার আরেক ছোট ভাই আলহাজ জুয়েল হাজী উপজেলা আওয়ামীলীগের সহ অর্থ বিষয়ক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। এ ছাড়াও টিআর, কাবিটা, কাবিখা প্রকল্পে এলাকায় কোন উন্নয়ন হয়নি। হাজী আতিকুল ইসলাম প্রকল্পের কাজ না করেই টাকা আত্মসাৎ করেছেন।
এদিকে অভিযোগকারী সাংবাদিক মাসুদুর রহমান জানান, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর পরিষদে ক্ষমতার অপব্যবহার, সম্মানহানি, পরিষদে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড , পরিষদ বা রাষ্ট্রের স্বার্থ হানিকর কার্যকলাপে জড়িত,,অসদাচরণ, ক্ষমতার অপব্যবহারের, পরিষদের অর্থ ও সম্পত্তির ক্ষতি সাধন করার মতো কর্মকান্ড করেছেন। যার ফলে ইউপি সদস্য পদে থাকার যোগ্যতা তার আর নেই। একজন ইউপি সদস্য কখনো তার পরিষদের দরজায় লাথি দিতে পারে না। অতি দ্রুত সঠিক তদন্তের মাধ্যমে তাকে অপসারণ করার দাবী জানাই।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য হাজী আতিকুল ইসলাম জানান, বিষয়টি সমাধান হয়ে গেছে। কিভাবে সমাধান হয়েছে জানতে চাইলে তিনি এডিয়ে যান।
এদিকে তুলশির চর ইউনিয়নের সচিব মোঃ সেলিম হোসেন বলেন, গত রমজান মাসে একটু সমস্যা হয়েছিল । আসলে ইউপি মেম্বার আতিকুল ইসলাম আমার কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি আর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে জানাতে পারিনি।
কথা জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকি জানান, অভিযোগ পেয়েছি।

আপডেট : ০৮:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫