জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দর্শনা থানা শাখার সমাবেশ ও গণমিছিল

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক ।।
জুলাই মাসের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দর্শনা থানা শাখার উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে বাসস্ট্যান্ড থেকে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাজারে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, দর্শনা থানা শাখার সভাপতি ডা.মোঃ কায়দার আলী, সিনিয়র সহ-সভাপতি ডা. জসীমউদ্দীন, সহ-সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মোঃ ফারুক হোসেন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আশরাফ আলী এবং সহকারী সেক্রেটারি মোঃ জমশেদ আলী,দর্শনা পৌর কমিটির সেক্রেটারি মোঃ কামরুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি জয়নাল আবেদীন বাবু, সাংগঠনিক সম্পাদক বকুল মিয়া ও লিয়াকত আলী জোয়াদ্দারসহ আরও অনেক নেতৃবৃন্দ।
বক্তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি, মূল্যবোধের অবক্ষয় এবং ইসলামী আন্দোলনের ভবিষ্যৎ করণীয় নিয়ে বক্তব্য রাখেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।
গণমিছিল শেষে দোয়া-মুনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।।




















