চুয়াডাঙ্গা ০৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন

Padma Sangbad
৭০

ঝিনাইদহ প্রতিনিধি।।
আজ ১৬ আগস্ট শনিবার শুভ জন্মাষ্টমী। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে দুষ্টের দমন, শিষ্টের পালন এবং ধর্ম রক্ষার্থে মহাবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।

সেই উপলক্ষে প্রতিবছরের মতো এবারও শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে পালন করা হয় জন্মাষ্টমী। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় আনন্দ-উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেছে।

প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও অসুরদের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের রক্ষার লক্ষ্যে তিনি মথুরার কংসের কারাগারে জন্মগ্রহণ করেন।

শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত। অবতার হয়ে শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন মাতা দেবকীর গর্ভে।

ঝিনাইদহে শ্রী শ্রী মদন মোহন মন্দির থেকে জন্মাষ্টমী উৎসব উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দিরে এসে শেষ হয়।

র‌্যালিতে ঝিনাইদহের বিভিন্ন মন্দির ও এলাকা থেকে ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানসূচির মধ্যে প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা ছিল।

শ্রী শ্রী মদন মোহন মন্দিরের সভাপতি অলোক কুণ্ডু ও সাধারণ সম্পাদক সুশান্ত সরকার জানা, প্রতি বছরের ন্যায় এ বছরও শান্তি-শৃঙ্খলা বজায় রেখে আমরা জন্মাষ্টমীর র‌্যালি সম্পন্ন করেছি।

আপডেট : ০১:১৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫