চুয়াডাঙ্গা ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে করোনা মৃত্যু এক আক্রান্ত ৬

Padma Sangbad
১৭৪

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ১০ জনের করোনা টেস্ট করা হয়েছে এদের মধ্যে ৬ জন পজিটিভ এসেছে বলে সিভিল সার্জন অফিস সুত্রে জানাগেছে এদিকে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউনে ঝিনাইদহ জেলা পুলিশ কঠোর নজর দারিতে রেখেছে। পুলিশকে রাস্তায় টহল দিতে দেখা যায় পুলিশের সাথে যোগ দেয় সংবাদমাধ্যম কর্মীরা। অপরদিকে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামে করোনা আক্রান্ত হয়ে রহিমা খাতুন (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।তিনি বেজপাড়া গ্রামের গোলাম কিবরিয়ার স্ত্রী। এদিকে, এর আগে করোনায় আক্রান্ত হয়ে নিহতের ছেলে সাঈদ হোসেন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। সাঈদ হাসান কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন কলেজের প্রভাষক। তিনি বর্তমানে সুস্থ আছেন।পারিবারিক সুত্রে জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। এরপর তার করোনা পজেটিভ আসে। অবস্থার অবনতি হলে ২৮ তারিখে খুলনা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি মারা যান। ইসলামিক ফাউন্ডেশনের মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে রোববার বিকেলে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বেজপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে মৃত ব্যক্তিকে দাফন করা হয়েছে।

আপডেট : ০২:১৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১