চুয়াডাঙ্গা ১১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

Padma Sangbad
৭৩

ঝিনাইদহ, প্রতিনিধি: জেলার কালীগঞ্জ উপজেলায় আজ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড ফর সেকেন্ডারী ইহ্নটিটিউশন্স স্কিম, এসইডিপি’ কর্মসূচীর আওতায় ২৯ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।

অনুষ্ঠানে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ মেধাবী ২৯ জন ছাত্র-ছাত্রীকে নগদ অর্থ ও ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

এ সময় সরকারী মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ চিন্ময় বাড়ৈই, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীনেশ চন্দ্র পাল, সরকারী নলডাঙ্গা ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা প্রমুখ উপস্থিত ছিলেন।।

আপডেট : ১২:০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫