চুয়াডাঙ্গা ০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টংগিবাড়ীতে ১২০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩

Padma Sangbad
১৩৩

মুন্সিগঞ্জ প্রতিনিধি।।

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১২০ পিস ইয়াবাসহ এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার উপজেলার দক্ষিণ পাইকপাড়া ছাপড়া মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন—দক্ষিণ পাইকপাড়ার মাসুম বেপারী (৪৭), খিলপাড়ার আনিছুর রহমান দেওয়ান (৪৫) এবং গাইবান্ধার শারমিন বেগম (২৯)। শারমিন বর্তমানে নারায়ণগঞ্জের সৈয়দপুর পূবালী কয়লাঘাট এলাকায় ভাড়া বাসায় থাকেন।

মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।।

আপডেট : ০১:৩৭:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬