চুয়াডাঙ্গা ০৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টাইব্রেকারে সদরকে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের সেমিফাইনালে দামুড়হুদা

Padma Sangbad
১৩৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে চুয়াডাঙ্গা সদর উপজেলা দলকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দামুড়হুদা উপজেলা দল।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলই একটি করে গোল করায় ম্যাচের ফল নির্ধারণের জন্য টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। মাঠজুড়ে দর্শকদের ব্যাপক উপস্থিতিতে পুরো সময়জুড়েই ছিল টানটান উত্তেজনা। নির্ধারিত সময়ে দুই দল গোল করে সমতায় থাকলেও আর ব্যবধান বাড়াতে পারেনি।

শেষ পর্যন্ত টাইব্রেকারে বাজিমাত করে দামুড়হুদা উপজেলা দল। ৪-১ গোলের ব্যবধানে সদর উপজেলা দলকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে তারা।

দামুড়হুদার জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক সাইমুন হাসান। টাইব্রেকারে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার পান তিনি। ম্যাচ শেষে তাঁর হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিশ্রুতিশীল তরুণ উদীয়মান খেলোয়াড় হিসেবে চুয়াডাঙ্গা সদর উপজেলা দলের ইব্রাহিমকেও পুরস্কৃত করা হয়।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম. তারিক উজ জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন, রেভিনিউ ডেপুটি কালেক্টর আশিস মোমতাজ, নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদ, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ হায়দার, সহকারী কমিশনার এ.এস.এম. আব্দুর রউফ শিবলু ও ফাহাদ চৌধুরী।

এ ছাড়া চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব বিপুল হাসান হ্যাজি, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শেফালী খাতুন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক, পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ও ক্রীড়া সংগঠক আব্দুল কুদ্দুস মহলদার, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদ উদ্দিন বাবু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, চুয়াডাঙ্গা সদর থানা যুবদলের আহ্বায়ক মতিউর রহমান মিশর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাঠে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মাহমুদুল হক লিটন, সরোয়ার হোসেন জর্দার মধু, রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, নাজমুল হক শান্তি, সাবেক কৃতি গোলরক্ষক রবিউল মল্লিক, আইয়ুব হোসেন, শহিদুল কদর জোয়ার্দ্দার, টিপু সুলতান, স্পোর্টিং ক্লাবের কোষাধ্যক্ষ আশাবুল হক এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ইমরান মহলদার রিন্টুসহ অনেকে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১৯ সেপ্টেম্বর টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল এবং ২০ সেপ্টেম্বর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।

ম্যাচটি পরিচালনা করেন শফিকুল নবী রিয়ান, জুয়েল রানা, লিটা হোসেন ও হাফিজুর রহমান। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক ফুটবলার আইয়ুব হোসেন। ম্যাচের ধারাবিবরণী দেন ইসলাম রকিব ও শামীম আহমেদ খান।

আপডেট : ১২:৩৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬