চুয়াডাঙ্গা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ী নিহত

Padma Sangbad
৫০

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক ।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ট্রাকের ধাক্কায় সাবের আলী মোল্লা (৪০) নামে এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
সোমবার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ডুগডুগি পশুহাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সাবের আলী মৃত্যুবরণ করেন। নিহত সাবের আলী চুয়াডাঙ্গা
জেলার আলমডাঙ্গার কেষ্টপুর গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবের পশুহাটে পৌঁছে একটি ইজিবাইক থেকে নামার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়। এসময় স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাজিদ হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।।

আপডেট : ১০:৫৩:২৮ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০