চুয়াডাঙ্গা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দেওয়ার রায় আপাতত বহাল

Padma Sangbad

অনলাইন ডেস্ক।।
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’-এর কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা আপাতত বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আজ সোমবার গ্রামীণ কল্যাণের করা আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার আদালত এই আদেশ দেন।

আদালতে আদেশে স্পষ্টভাবে জানিয়েছেন যে, পূর্ণাঙ্গ রায় প্রকাশিত না হওয়া পর্যন্ত তারা এই মামলায় কোনো হস্তক্ষেপ করবেন না। শুনানিতে গ্রামীণ কল্যাণের পক্ষে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ অংশ নেন। শুনানির পর ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ গণমাধ্যমকে জানান, হাইকোর্টের রায় আপাতত বহাল থাকলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত এনবিআর এ বিষয়ে কোনো কার্যকর হস্তক্ষেপ করবে না। এছাড়া রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল অফিস থেকেও বিষয়টি আদালতে নিশ্চিত করা হয়েছে বলে জানান আইনজীবীরা।

এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের পক্ষে রায় দেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে পূর্বে জারি করা রুল খারিজ করে ওই রায় ঘোষণা করেন। এনবিআর কর্তৃক দাবিকৃত অতিরিক্ত এই করের বৈধতা চ্যালেঞ্জ করে গ্রামীণ কল্যাণের করা দুটি রিট পিটিশন হাইকোর্ট নামঞ্জুর করার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চেম্বার আদালতে স্থগিতাদেশ চাওয়া হয়েছিল। বর্তমান আদেশের ফলে পূর্ণাঙ্গ রায় প্রকাশ না হওয়া পর্যন্ত আইনি লড়াই এই পর্যায়েই থাকছে।

আপডেট : ০২:১৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬