চুয়াডাঙ্গা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার মিটফোর্ডের ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে আটোয়ারীতে বিক্ষোভ

Padma Sangbad
৪৭

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের পাশে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর ছুড়ে নৃশংস হত্যার প্রতিবাদে পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্ষোভ মিছিল হয়েছে। জাতীয় যুব শক্তি, পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শনিবার ( ১২ জুলাই) সন্ধায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, আটোয়ারী উপজেলা কার্যালয় হতে ব্যানার হাতে নিয়ে বিভিন্ন শ্লোগানসহ বিক্ষোভ মিছিলটি বের হয়ে ফকিরগঞ্জ বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে গিয়ে বিক্ষোভ মিছিল থামিয়ে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি – এনসিপি ’র যুব উইং জাতীয় যুব শক্তি পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক মোঃ আবু কায়েস ,যুগ্ম সদস্য সচিব মোঃ আবু সাঈদ রাজিব। এসময় জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাকিরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, আটোয়ারী উপজেলার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ নুরুজ্জামান, মুন আল মামুন লিপসন, রজিব, নাঈম ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, মিটফোর্ড হাসপাতালের পাশে চাঁদা না দেওয়ায় যুবদলের স্থানীয় নেতাকমর্ী দ্বারা ব্যবসায়ীকে পাথর মেরে নৃশংস হত্যা করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। বক্তারা বলেন, একজন নিরীহ ভাঙারী ব্যবসায়ীকে দিনের আলোয় প্রকাশ্যে যেভাবে হত্যা করা হয়েছে, তা শুধু অমানবিকই নয়- দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। বক্তারা বলেন, যারা এই জঘন্য ঘটনার সাথে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ঢাকার মিটফোর্ডের ভাঙারী ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার তীব্র প্রতিবাদ সহ এ হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান আটোয়ারী উপজেলার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সকল পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ সহ শান্তি প্রিয় সচেতন মহল।

আপডেট : ১১:১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫