চুয়াডাঙ্গা ১০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

Padma Sangbad
১৪৮

মোঃ আব্দুর রহমান অনিক।।
দর্শনা প্রেস ক্লাবের আয়োজনে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় দর্শনা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনকে পরিকল্পিতভাবে হত্যার তীব্র নিন্দা জানান এবং দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। তাঁরা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা রাষ্ট্রের দায়িত্ব। তুহিন হত্যার বিচার না হলে ভবিষ্যতে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে নিরুৎসাহিত হবেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দর্শনা প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাবেক সভাপতি হানিফ মন্ডল, মনিরুজ্জামান ধীরু, চ্যানেল ২৪-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটন, বাংলাদেশ প্রেসক্লাব সংযুক্ত আরব আমিরাতের দপ্তর সম্পাদক এসএম শাফায়েত, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণ সম্পাদক তানজীর ফয়সাল, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার প্রতিনিধি মো. রয়েল হোসেন, চ্যানেল এস টিভির চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আফজালুল হক বাদল এবং দর্শনা সিডিএল-এর পরিচালক কবি আবু সুফিয়ানসহ স্থানীয় ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।।

আপডেট : ০২:৩৪:০৫ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫