দর্শনায় ছাত্র-জনতার বিজয়ের বার্ষিকীতে থানা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক ।।
দর্শনা থানা বিএনপির আয়োজনে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে দর্শনায় অনুষ্ঠিত হয়েছে এক জাঁকজমকপূর্ণ বিজয় র্যালি ও সমাবেশ। এ কর্মসূচির আয়োজন করে দর্শনা থানা বিএনপি এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাতের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ শাহরিয়ার মুক্তমঞ্চে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তব্যে খাজা আবুল হাসনাত বলেন, ছাত্র-জনতার আন্দোলন এই দেশকে নতুন আশা ও সম্ভাবনার পথে এগিয়ে নিচ্ছে। আমরা বিশ্বাস করি, আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ প্রকৃত প্রতিনিধি হিসেবে বাবু ভাইয়ের পক্ষেই রায় দেবে। তিনি একজন সৎ, সাহসী ও জনবান্ধব মানুষ। একজন সফল শিল্পপতি হিসেবে তিনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন এবং সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন, থানা বিএনপির সাধারণ সম্পাদক আহম্মেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম যুদ্ধ, সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম, যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান মোহন এবং মোর্শেদুর রহমান লিংকন।।




















