চুয়াডাঙ্গা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা ও জীবননগরে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

Padma Sangbad
৭০

চুয়াডাঙ্গা প্রতিনিধি।।

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিরুল ইসলাম এবং পুলিশ সুপার মো. খন্দকার গোলাম মাওলা দর্শনা পৌর এলাকার পাঁচটি পূজামণ্ডপ ও জীবননগর উপজেলার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক বলেন, “শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে শেষ করতে প্রয়োজনীয় সবধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে।”

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) মোস্তাফিজুর রহমান, দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর, দর্শনা পৌর বিএনপির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেটসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সুধীজন।

অন্যদিকে জীবননগরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সফরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনিরুজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপডেট : ০২:৫২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫