দুর্গাপূজার মহা অষ্টমীতে দর্শনার ৫ মন্দিরে পৌর বিএনপির অনুদান বিতরণ

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
দর্শনার সনাতন ধর্মাবলম্বীরা বিএনপির অনুদান হিসেবে নগদ অর্থ পেয়ে আনন্দিত। মঙ্গলবার সন্ধ্যায় মহা অষ্টমীর দিন দর্শনা পৌর বিএনপির নেতৃবৃন্দ পৌরসভার মন্দিরগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং প্রতিটি মন্দিরে নগদ অর্থ প্রদান করেন। এ সময় প্রতিটি মন্দিরের সভাপতি, সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বীরা তা সাদরে গ্রহণ করেন।
দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক ও দর্শনা সরকারি কলেজের সাবেক জি এস এনামুল হক শাহ মুকুলের নেতৃত্বে একটি দলও মন্দিরগুলো পরিদর্শন করে এবং অনুদান বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য ইকবাল হোসেন, সিনিয়র বিএনপি নেতা আঃ মালেক মন্ডল,বিএনপি নেতা মশিউর রহমান খান পলাশ, বাবুসহ যুবদল, ছাত্রদল ও কৃষকদলের অন্যান্য নেতাকর্মীরা। তাদের পক্ষ থেকেও মন্দির কমিটির নেতা-কর্মীদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।।




















