চুয়াডাঙ্গা ১২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, সংখ্যা এবার ১১২!

Padma Sangbad
১০০

অনলাইন ডেস্ক।
দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ১১২ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১০ হাজার ৪৯৭ জনের। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা অনুপাতে করোনা শনাক্তের হার ১৭ দশমিক ৬৮ শতাংশ। গত ২৪ ঘণ্টা নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ১৫২টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ২৭১ জনের শরীরে। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ২৩ হাজার ২২১ জনের।
সোমবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৬ লাখ ২১ হাজার ৩০০ জন।
উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

আপডেট : ০৫:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১