নিহত বাবুর পরিবারের পাশে এনসিপি: সীমান্তে গিয়ে বললেন: “ইব্রাহিমের রক্ত বৃথা যেতে দেবো না”

দৈনিক পদ্মা সংবাদ নিজস্ব ডেস্ক।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিম বাবুর বাড়িতে গেলেন ন্যাশনাল চেঞ্জ মুভমেন্ট (এনসিপি)-এর কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা। মঙ্গলবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলীয় আহ্বায়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলীয় প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে অর্ধশতাধিক প্রতিনিধির একটি দল নিহতের গ্রামের বাড়িতে পৌঁছান।

প্রতিনিধিরা নিহত বাবুর পিতা নুর ইসলাম, মাতা হাজেরা বেগম, স্ত্রী সাহিনা বেগম ও ৩ বছরের কন্যা আয়েশা খাতুনের পাশে বসে ঘটনার বিস্তারিত শুনেন ও সমবেদনা জানান।
এসময় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,
“বিএসএফের গুলিতে একজন নিরীহ বাংলাদেশিকে হারানো আমরা মেনে নিতে পারি না। আমরা ও আমাদের সংগঠন এই ঘটনার সুষ্ঠু বিচার ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া আদায়ের জন্য কাজ করবো। আপনারাও নিহত পরিবারটির পাশে থাকুন।”
সারজিস আলম বলেন,এই ঘটনা শুধু একটি পরিবারের শোক নয় গোটা দেশের সম্মানের প্রশ্ন। রাষ্ট্রকে কঠোর অবস্থান নিতে হবে।পরে এনসিপি প্রতিনিধিরা নিহত ইব্রাহিম বাবুর কবর জিয়ারত করেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। এরপর সীমান্তে গিয়ে দাঁড়িয়ে তারা প্রতিবাদী স্লোগান দেন:
“ইব্রাহিমের রক্ত বৃথা যেতে দেবো না! দেবো না!




















